News Bangla 24 BD | দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, তা পরিষ্কার নয়-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, তা পরিষ্কার নয়-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, তা পরিষ্কার নয়। এ বিষয়টি পরিষ্কার হতে হবে। সরকার যেকোনো দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখবে।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে ডিসি সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, ফৌজদারি আইনে সরল বিশ্বাসে অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে সরল বিশ্বাস বিষয়টি প্রমাণিত হতে হবে।

ঢাকায় ডিসি সম্মেলনে দুদক চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, দুদক চেয়ারম্যানের বক্তব্যকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপির সাংগঠনিক কাজে সরকার বাধা দিচ্ছে বলে করা অভিযোগের জবাবে তিনি আরো বলেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করা ছাড়া তাদের আর কোন কিছুই করার নেই। বিএনপির কোথাও কোন সভা-সমাবেশে পুলিশ বাধা দেয় নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে কল্পিত অভিযোগ করা ছাড়া বিএনপির কিছুই নেই।

বন্যা মোকাবেলায় আওয়ামী লীগ এবং সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বন্যার্তদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আজও আমাদের একটি প্রতিনিধিদল জামালপুর ও গাইবান্ধায় গেছে।

তিনি বলেন, আমাদের টিমগুলো বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে। বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে এ কার্যক্রম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ ও সরকার বন্যা মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয়পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, জাতীয়পার্টি দেশের প্রধান বিরোধীদল। জাতীয় সংসদে তাদের অনেকগুলো আসন আছে।

এ বিষয়ে তিনি বলেন, রাজনীতিতে তারাই টিকে থাকবে যারা সময়োপযোগী রাজনীতির চর্চা করবে। যে দল সময়োপযোগী রাজনীতি চর্চায় ব্যর্থ হবে সে দলই রাজনীতি থেকে হারিয়ে যাবে।

উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের ইন্ধনদাতাদের শাস্তির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, কোন সাংগঠনিক ব্যবস্থা যত কঠিনই হোক না, আমরা প্রথমে কারণ দর্শাতে বলি। তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে হয়, কেন তাকে বহিষ্কার বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের সহযোগিদের মধ্যে যারা বিদ্রোহে ছিল বা সহায়তা করেছে তাদের সংশ্লিষ্ট সংগঠন থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ