News Bangla 24 BD | বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদশকে হত্যা করতে পারেনি ঘাতকরা-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদশকে হত্যা করতে পারেনি ঘাতকরা-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। তার আজীবন লালিত স্বপ্ন ছিল বাঙ্গালিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় পরিবারসহ তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।
তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যেতে শুরু করেছিল তখন কুচক্রী মহল তাঁকে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তাঁর আদর্শকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী শনিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাতাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ আজাদ মিয়া, পুলিশ সুপার শামসুন্নাহার, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ আজমত উল্লা খান, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি এ্যাড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা এ্যাড. আব্দুল হাদী শামীম, গাজীপুর কোর্টের জিপি এ্যাড. আমজাদ হোসেন বাবুল, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি মোঃ খালেদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, দৈনিক গণমুখ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, দৈনিক মুক্ত বলাকা সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ৭১ টিভির প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, প্রেসক্লাব সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম আজহার প্রমুখ। গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রিপন শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাহিম আহম্মেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সাংবাদিক প্রতাপ কুমার গোপ।

এ বিভাগের অন্যান্য সংবাদ