News Bangla 24 BD | বিসিবির কর্তা পাপনই জানালেন মাশরাফির ভবিষ্যৎ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বিসিবির কর্তা পাপনই জানালেন মাশরাফির ভবিষ্যৎ


তড়িঘড়ি করে বিসিবি কার্যালয়ে মাশরাফি বিন মর্তুজার আগমনে সবার মনে প্রশ্ন জেগেছিল আজই কি অবসরের ঘোষণা দিচ্ছেন ক্যাপ্টেন মাশরাফি! কিন্তু তেমন কিছুই বলেন নি তিনি। হেড কোচ নিয়ে জল্পনার শেষ দিয়ে বিসিবির কর্তা পাপনই জানালেন মাশরাফির ভবিষ্যৎ।

বিসিবি সভাপতি বললেন, মাশরাফির সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে। অবসরের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই মাস সময় চেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তার এমন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি পাপন।

তিনি বলেন, আমরা সম্মানের সঙ্গেই ক্রিকেটারদের বিদায় দিতে চাই। তবে ঠিক কখন বিদায় নিতে হবে এটা ক্রিকেটারদেরও জানতে হবে।

বিসিবি নীতিগতভাবে মাশরাফিকে অবসরের সুযোগ করে দিতে বদ্ধপরিকর এবং সে সুযোগ করে দিতেই জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানোর চিন্তা। তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি জিম্বাবুয়ের সাথে খেলে যাতে মাশরাফি অবসরের ঘোষণা দিতে পারেন- সে ব্যবস্থা করাই হলো এ আমন্ত্রণের উদ্দেশ্য।

মাশরাফি চাইলে বাংলাদেশ, আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে যে তিন জাতি টি-টোয়েন্টি আসরের পর দুই বা তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ আয়োজন কিংবা অন্তত একটি ম্যাচ অনুষ্ঠানের চিন্তা ভাবনাও আছে।

যেহেতু আগামী বছর মে মাসের আগে টাইগারদের কোনো ওয়ানডেই নেই, আর সেটাও আয়ারল্যান্ডে এবং বর্ষপঞ্জি ঘেঁটে দেশের মাটিতে ওয়ানডে অন্তত আগামী এক বছরে নেই।

তাই বিসিবি কায়মনোবাক্যে চেয়েছে মাশরাফিকে এখনই মানে, সেপ্টেম্বরের শেষ ভাগে (২৫ আগস্টের পর) না হয় অক্টোবরের প্রথমভাগে ওই দুই বা তিন ম্যাচ সিরিজের আয়োজন করতে। তবে মাশরাফি সময় চাওয়ায় এসব কিছু নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ