ডেঙ্গু সন্দেহে ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
ডেঙ্গু সন্দেহে ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৮০টি মৃত্যু পর্যালোচনা করে ৪৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা।
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘সব হাসপাতাল থেকে তথ্য পেতে আমাদের দেরি হয়ে যায়। তারপর রোগীর রক্ত নমুনা পরীক্ষার পর আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে, তিনি ডেঙ্গুতে মারা গেছেন কি না।’
তিনি আরো জানান, সব বিভাগের মধ্যে বরিশালে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। আইইডিসিআর সেখানে এপিডেমিকাল ও এন্টোমোলোজিকাল সার্ভে করছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নতুন করে এক হাজার ২৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬০৭ জন, ঢাকার বাইরে ভর্তি হন ৬৯২ জন।

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা 