News Bangla 24 BD | গাজীপুরে জাতীয় ফুটবল গোল্ডকাপ’ খেলা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে জাতীয় ফুটবল গোল্ডকাপ’ খেলা অনুষ্ঠিত


মানিক সরকার : গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শনিবার বেলা আড়াইটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ- ১৭)এর দ্বিতীয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ- ১৭) এর প্রথম খেলা বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
বালক দলে অংশ নেয় কাপাসিয়া উপজেলা বনাম কালিয়াকৈর উপজেলা। খেলাটি ০১-০১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে ফলাফল নিষ্পত্তি করা হয়। এতে ০৪-০৩ গোলে কাপাসিয়া উপজেলা ছিনিয়ে নেয়।
অতপর বালিকা শাখায় অংশ নেয় গাজীপুর সদর উপজেলা বনাম কালীগঞ্জ উপজেল। এটি গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে গাজীপুর সদর উপজেলা ০২-০০ গোলে জয় লাভ করে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ওই ক্রীড়ানুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
কনিবারের ক্রীড়ানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সহ-সভাপতি গাজীপুর মহানগর আওয়ামলীগ এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া ও জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথীসহ সাবেক ক্রীড়াবিদ মোঃ আজমত আলী, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সন্তোষ কুমার মল্লিক, একেএম জাহাঙ্গীর ও আনোয়ার হোসেন প্রমুখ।
ক্রীড়ানুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।
আগামীকাল বিকেল আড়াইটায় গাজীপুর সদর উপজেলা বনাম গাজীপুর মহানগর বালক এবং কালিয়াকৈর উপজেরা বনাম কাপাসিয়া উপজেলা মহিলা দল খেলবেন বিকেল সাড়ে ৪ টায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ