News Bangla 24 BD | আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কার পর্যন্ত বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কার পর্যন্ত বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় জড়িতদের স্থায়ী বহিষ্কার পর্যন্ত বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। একই সঙ্গে মাঠপর্যায়ের আন্দোলনের ইতি টানার ঘোষণাও দেন আন্দোলনকারী বুয়েট শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার চার্জশিট দেওয়ার পর বুয়েট প্রশাসন অপরাধীদের স্থায়ীভাবে বহিষ্কার করার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করবে।

এছাড়া আবরার হত্যার ঘটনায় বুয়েট প্রশাসনের গৃহীত সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে মাঠপর্যায়ের আন্দোলন বন্ধের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল বুধবার শিক্ষক-শিক্ষার্থীরা এক শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বলেও জানানো হয়।

এর আগে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে আবার জড়ো হয়েছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে বৈঠক করেছেন। পরে সকলের সম্মতির ভিত্তিতে এই ঘোষণা দেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ