News Bangla 24 BD | হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এখন ১০০ কোটি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ডেস্ক: বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার এক সপ্তাহের মাথায় ফেসবুকের অধীন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেবা ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি পার হয়েছে। হোয়াটসঅ্যাপের অফিশিয়াল একটি ব্লগ পোস্টে আজ এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ৯০ কোটি ব্যবহারকারীর কথা জানায় হোয়াটসঅ্যাপ। অর্থাৎ, গত চার মাসে ১০ কোটি ব্যবহারকারী বেড়েছে হোয়াটসঅ্যাপের।

উইয়ার্ড ম্যাগাজিনের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছিল, চার মাসে মোবাইল ফোনে বার্তা আদান-প্রদানকারী অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী বেড়েছে ১০ কোটি। ক্রমে জনপ্রিয় হচ্ছে ফেসবুকের অধীন এই অ্যাপ্লিকেশনটি। হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জন কউম এক ফেসবুক পোস্টে বলেন, এটি ৯০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পার করেছে। প্রতি মাসে একবার অন্তত সক্রিয় হন—এটি এমন ব্যবহারকারীর হিসাব। গত বছরের এপ্রিলে ৮০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার কথা জানিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ, গত চার মাসে যুক্ত হয়েছে ১০ কোটি ব্যবহারকারী। বছরে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর বৃদ্ধির হার ৫০ শতাংশ।

২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় অধিগ্রহণের চুক্তি। ২০১৪ সালের আগস্টে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬০ কোটি, যা ২০১৫ সালের শুরুতে এসে ৭০ কোটিতে পৌঁছায়।

২০০৯ সালে বার্তা আদান-প্রদানের অ্যাপ হিসেবে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। এখন প্রতিটি মোবাইল প্ল্যাটফর্মে রয়েছে এই অ্যাপটি। স্কাইপ ও ভাইবারের সঙ্গে প্রতিযোগিতা করতে বিভিন্ন ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ।

এ বিভাগের অন্যান্য সংবাদ