পরিবেশ দুষণের দায়ে গাজীপুরে জরিমানা
পরিবেশ দূষণের দায়ে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা বাঘের বাজার এলাকায় একটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান কর্তৃপ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শিরিরচালা বাঘেরবাজার এলাকায় যৌথভাবে পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পরিবেশ দূষণের দায়ে শিরিরচালা এলাকায় ফমকম ডাইং লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করা হয়। কারখানাটি দূষিত তরল বর্জ্য নির্গত করে পরিবেশের ক্ষতি করে আসছিল।
অভিযানকালে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহিদ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 