News Bangla 24 BD | গাজীপুরে ইট ভাটায় অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা - News Bangla 24 BD
News Head

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে রাজাবাড়ি, বাঘিয়া ও বাইমাইল নদীরপার এলাকার বেশ কয়েকটি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্ত। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটটি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকটি ইট ভাটা মালিক ভাটা চালু করে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে জইঈ, ইঅই-১, ইঅই-২ ই্ই, ইঘই, ইঙঅ, গঔই-১, গঔই-২ নামক ইট ভাটা ভেঙ্গে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে। এ সময় প্রত্যক ইট ভাটা মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়। এর মধ্যে পাঁচটি ইট ভাটা থেকে নগদ ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম জানান, মহামান্য হাইকোর্টের নিদের্শনা এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক নির্দেশনা অনুসারে বায়ূ দূষন পতিরোধে গাজীপুর মহনগর এলাকায় অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। যে সমস্ত ইটভাটা মালিক উপস্থিত আছেন তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়ে। মূলত পরিবেশ ও ভাটা প্রস্তুত নিয়ন্ত্রন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৮ এর ৩, ৫এর ২ও ৩ ধারায় অভিযোগ ধারন করা হয়েছে। ইট ভাটা গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, পরিদর্শক এস.কে মুজাহিদসহ জিএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ