News Bangla 24 BD | ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র উদ্বোধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। শনিবার শহরের মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডাঃ জাহিদ আহামেদ, মুক্তিযোদ্ধা সাবেক সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ তাঞ্জুয়ারা, ওলিয়ার রহমান প্রমুখ। বক্তারা, মায়ের স্বাস্থ্য সুরক্ষায় কৈশোরকালীন মাতৃত্ব রোধ ও দেশের জনসংখ্যা নিয়ন্ত্রন রাখতে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান। আজ থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১২ ডিসেম্বর।

এ বিভাগের অন্যান্য সংবাদ