টঙ্গীতে মানবাধিকার দিবসের র্যালী ও আলোচনা
টঙ্গী প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর বামাকা টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকারকর্মী জরিফ আহমেদ মন্টু ডিলারের সভাপতিত্বে র্যালীটি টঙ্গীর হোসেন মার্কেট থেকে শুরু করে সাতাইশ রোড হয়ে তিলারগাতী হয়ে দেওড়া অতিক্রম করে চেরাগআলী এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আলহাজ¦ জালাল মাহমুদ, রেলওয়ের সাবেক কর্মকর্তা আবু মুছা, টঙ্গী পশ্চিম থানার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল, আরাফাত হোসেন লিটু, সাদেক হোসেন খান, জাহিদুল ইসলাম বাপ্পি, মো: জালাল মিয়া, সিহাব উদ্দিন নিপু, জসিম উদ্দিন, ডা: ইয়াসিন হাওলাদার মঞ্জু, কাজী মনির প্রমুখ।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 