ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহঃ
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের গীতাঞ্জলী সড়ক এলাকার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে শিশুকে ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩’শ ৫০ জন শিশুকে সবুজ রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৮ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ 