News Bangla 24 BD | ‌‘পরাজয় জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে’-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

‌‘পরাজয় জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে’-ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতং হামফ্রেইসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

‘সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এই সব আচরণে একটি বিষয় ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা লোক দেখানোর অংশ হিসাবে নির্বাচনে অংশ নিয়েছে। তাদের লক্ষ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জয়ী হওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না বরং নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশ নিচ্ছে। তাই তারা পরাজয় মেনে নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।তারা নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশন, ইভিএম ও সরকারের ভূমিকা নিয়ে নানা সমালোচনা করছে। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ