কালিয়াকৈরে ৫টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দিনব্যাপি গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কালিয়াকৈর উপজেলার দড়বাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটা এস্কেভেটর ( ভেকু) দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া ইটভাটাগুলোর মধ্যে ন্যাশনাল ব্রিকসকে ২ লাখ টাকা, রায়মা ব্রিকসকে ২ লাখ টাকা ও স্ট্রং ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মা ব্রিকস ও সেভেন স্টার ব্রিকসের কাঁচা ইট নষ্ট করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অভিযানে গাজীপুর আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 