News Bangla 24 BD | পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দল ঘোষণাকরেছে বিসিবি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দল ঘোষণাকরেছে বিসিবি


পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত। আর সম্প্রতি বাজে পারফর্মম্যানসের জন্য বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজের জন্য তিন দফায় দেশটিতে যাবে টাইগার বাহিনী। ইতিমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দেশ।

বাংলাদেশ স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদ উল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও আল আমিন হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ