News Bangla 24 BD | টঙ্গীতে মুজিববর্ষ মিনিবার ফুটবল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টঙ্গীতে মুজিববর্ষ মিনিবার ফুটবল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর এরশাদনগর ৩নং ব্লক যুব শ্রেণির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মুজিববর্ষ মিনিবার ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫০নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে এবং মো: রেজওয়ানুল হক অভির পরিচালনায় ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের উপদেষ্টা হাজী মো: তকদীর হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, ৪৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল গাজী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো: সাকির, হাবিব ফ্যাশনের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা আলহাজ¦ মো: কামাল দেওয়ান, মোঃ জহিরুল ইসলাম মামুন, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি সংসদ পরিচালনা কমিটির সভাপতি মুলহাস মৃধা, বিপ্লব শিকদার, রোজ পেটাল মাল্টিমিডিয়ার চেয়ারম্যান কাজী সোহাগ, বাবুল হোসেন বাবু, আজাহার মিয়া, আমির দেওয়ান, মানিক মিয়া, আলী নীল মিয়া, মামুন সরদার, মুসলিম মিয়া, আরিফুল ইসলাম সুজন, রাকিবুল হক রাহাত, তানভীর আহমেদ সুমন, শাওন মিয়া, জসিম মিয়া, সোহেল রানা, ফরহাদ হোসেন অপু, আব্রাহাম পুলক জয়, কামরুল হাসান রবিন, নাঈম ইসলাম, রওনক হাসান হৃদয় প্রমুখ। খেলায় ৮টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় দেওয়ান একাদশ ট্রাইবেকারে আদুরি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হন। আলোচনা সভা শেষে ফাইনাল খেলায় বিজয়ী দল দেওয়ান একাদশের মাঝে পুরষ্কার বিতরণ ও চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ