গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, গাজীপুর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি থান্দার কামরুজ্জামান।
ওই সময় ভ্রাম্যমান আদালত কাঠ খোদাই করার মাধ্যমে শব্দ দূষণ করার অপরাধে শেখ মিরাজকে ৫০ হাজার এবং ইটিপি ছাড়া কারখানার কার্যক্রম পরিচালনা করে পরিবেশ দূষণ করার কারণে ফাইভ ওশান ওয়াশিং ইন্ডাস্ট্রি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা
করে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর গাজীপুরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন জানান- ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে অবিলম্বে ইটিপি সম্পন্ন করে কারখানার কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্টে আনসার ব্যাটালিয়ন গাজীপুর এর সদস্যগণও সহযোগিতা করেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 