শ্রীপুরে চার অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ ৪ টি ইট ভাটা গুড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ওই অভিযান পরিচালনা করে। গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হচ্ছে- হুমায়রা ব্রিকস, হুমায়রা ব্রিকস-২, শ্রাবন ব্রিকস ও আনাস বাসার ব্রিকস।
গাজীপুর পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়- ইটভাটা গুলোকে এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুড়ানো হয়। যাতে ইটভাটা গুলো পুনরায় চালু করতে না পারে।
ইটভাটাগুলোর মধ্যে হুমায়রা ব্রিকস ও হুমায়রা ব্রিকস-২ কে ৬ লাখ টাকা করে এবং আনাস বাসার ব্রিকসকে ৫ লাখ টাকা ও শ্রাবণ ব্রিকস কে ৩ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরূবা আক্তার উপস্থিত ছিলেন। উক্ত অভিযানে গাজীপুর র্যাব-১ ও গাজীপুর জেলা পুলিশ এর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 