ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ঝিনাইদহঃ
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিপ্লব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রকিবুল হাসান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত বিপ্লব হোসেন শহরের সরকারি মহিলা কলেজ পাড়ার জয়নুদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিপ্লব হোসেন নিজ বাড়ীতে মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে ৩ গ্রাম হোরোইনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 