News Bangla 24 BD | কোটচাঁদপুরে প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কোটচাঁদপুরে প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানা


ঝিনাইদহঃ
করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে দেশব্যাপি বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকলেও কোটচাঁদপুরের এক প্রবাসী এ নির্দেশনা না মানায় তাকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। একই আদালত বেশী দামে চাউল বিক্রি করার অপরাধে দুই চাউল ব্যবসায়ীকে জরিমানা করে। অপর দিকে শুক্রবার ৫শতাধীক আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিয়ে অনুষ্ঠান প্রসাশন বন্ধ করে দিয়েছে। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম জানান, উপজেলার সলেমানপুর গ্রামের দাশ পাড়ার মনিরুদ্দীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মিণ্টু কয়েক দিন আগে দেশে ফেরেন। তাকে উপজেলা প্রশাসন থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিলেও তিনি তা না মেনে উন্মুক্ত চলা ফেরা করতেন। এমন খবরে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিণ্টুকে ২০হাজার টাকা জরিমানা করেছেন। এরপর ওই আদালত কোটচাঁদপুর শহরের চাউল ব্যবসায়ী দীপংকর অধিকারী এবং রতন কুমার সাহাকে বেশী দামে চাউল বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে দুজনাকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিষ্টেট) নাজনীন সুলতানা, এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানা কর্তা মাহাবুবুল আলম। এ ছাড়া কোটচাঁদপুর মেইন বাসষ্টেশন পাড়ার মোশারফ হোসেনের মেয়ের বিয়েতে শুক্রবার ৫শতাধিক আমন্ত্রিত অতিথি ছিল উপজেলা প্রশাসন এটিও বন্ধ করে দিয়েছে। ফলে মোশারফ হোসেন বৃহস্পতিবার রাতে ফেসবুকে এ স্টাটাসে আমন্ত্রিত অতিথিদের বিয়ে অনুষ্ঠানে যোগ না দেয়ার অনুরোধ করেছেন। পৌর অডিটোরিয়ামে বিয়ে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। ফলে বিয়ে অনুষ্ঠানটি হচ্ছে তা খুবই স্বল্প পরিসরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ