গাজীপুরের সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক অনুষ্ঠান করায় ৫০হাজার টাকা দন্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দক্ষিণ বরামা গ্রামে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সুন্নতে খাৎনা (সামাজিক অনুষ্ঠান) আয়োজন করায় ৫০হাজার টাকা দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অনুষ্ঠানের ভোজ পাঠিয়ে দেয়া হয় স্থানীয় একটি এতিমখানায়।
শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন এ আদালত পরিচালনা করেন। পরে স্থানীয় বাজার গুলোতেও উর্ধ্ব মূল্যে নিত্য খাদ্য পণ্য বিক্রির অভিযোগে আদালত পরিচালনা করেন।
আদালত সুত্র জানায়, করোনা ঝুঁকি এড়াতে সরকার সকল ধরনের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা হিসেবে সকল সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানের স্থগিতাদেশ দেয়া হয়েছে। সচেতনতা বাড়াতে নানা ভাবে-এর প্রচার প্রচারণা চললেও নিষেধাজ্ঞা অমান্য করে বরমীতে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ীতে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অনুষ্ঠান পন্ড করে ওই ব্যক্তিকে ৫০হাজার টাকা দন্ড দেয়। এসময় আয়োজনের ভোজ পার্শ্ববর্তী একটি এতিম খানায় পাঠিয়ে দেয়া হয়।
পরে বিকেলে উপজেলার লোহাই বাজারে উর্ধ্বমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোজাম্মেল হক ও নাজিম উদ্দিন নামের দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মর্কা শেখ শামসুল আরেফিন জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর ভাবে নজরদারি করছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 