News Bangla 24 BD | কাপাসিয়ায় শিক্ষকের ২০ হাজার টাকা দন্ড - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সচেতনতা উপেক্ষা ও সরকারি নির্দেশনা অমান্য করায় গাজীপুরের কাপাসিয়ায় এক শিক্ষককে ২০ হাজার টাকা দন্ড ও তা আদায় করা হয়েছে। রোববার দুপুরে কাপাসিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
অভিযুক্ত আলমগীর হোসেন কাপাসিয়ার হরিমঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক। তিনি ২০১১ সন থেকে শিক্ষকতার পাশাপাশি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইছমত আরা সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং সেন্টারসমূহ বন্ধের নোটিশের পর ওই শিক্ষক কোচিং সেন্টারে পাঠদান করছিলেন। খবর পেয়ে রোববার দুপুরে কাপাসিয়ার কলেজ রোড সংলগ্ন বাদল মেম্বারের বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থী জমায়েতের সত্যতা পাওয়া যায়। পরে ওই শিক্ষককে ২০ হাজার টাকা দন্ড ও তা আদায় করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ