News Bangla 24 BD | টোকিও অলিম্পিকের নতুন তারিখ ২০২১ সালের ২৩ জুলাই - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টোকিও অলিম্পিকের নতুন তারিখ ২০২১ সালের ২৩ জুলাই


করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের এবারের আসর ২০২১ সালের ২৩ জুলাইয়ে শুরু হয়ে শেষ হবে ৯ আগস্ট। ২০২১ সালে হলেও একে টোকিও ২০২০ নামেই ডাকা হবে।

সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর বিবিসির।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ বলেন, আমি আত্মবিশ্বাসী যে, টোকিও ২০২০-এর সাংগঠনিক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার, জাপানি সরকার এবং আমাদের সব অংশীদারের সঙ্গে কাজ করে আমরা এই অভূতপূর্ব চ্যালেঞ্জকে নিয়ন্ত্রণ করতে পারি।

চলতি বছরের ২৪ জুলাই অলিম্পিকের এবারের আসর শুরু হওয়ার কথা থাকলেও করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মঙ্গলবার তা এক বছরের জন্য পিছিয়ে দেয়া হয়। আধুনিক অলিম্পিকের ইতিহাসে এর আগে কখনও কোনো আসর পেছানো হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ