News Bangla 24 BD | আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি


বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমন বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরারো বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের জানান, সরকারি ছুটির সাথে মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে। এর পরে আরো বাড়ানো হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে। সব অফিস আদালত ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তার ইতোমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটিও এরসঙ্গে যুক্ত হবে।

শিক্ষা প্রতিষ্ঠান যত দিন বন্ধ থাকবে ততদিন সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ