News Bangla 24 BD | দেশের ভার্চুয়াল আদালতে বিচার কার্যক্রম শুরু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমবারের মত দেশের ভার্চুয়াল আদালতে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ওই কার্যক্রমের অংশ হিসেবে আইনজীবীরা জামিনের পাশাপাশি রিট আবেদন দাখিল করেছেন। হাইকোর্টের তিনটি একক বেঞ্চে মামলা দায়ের সম্পর্কে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে। হাইকোর্টে দায়েরকৃত এসব আবেদনের উপর মঙ্গলবার শুনানি হতে পারে।

এদিকে হাইকোর্টের পাশাপাশি অধস্তন আদালতে জামিন আবেদন দাখিল করেছেন আইনজীবীরা। বিভিন্ন ধরনের ফৌজদারি মামলায় আসামির জামিন চেয়ে এসব আবেদন দাখিল করেন। দাখিলকৃত আবেদনের মধ্যে সোমবার একটি ফৌজদারি মামলায় কুমিল্লার জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি নিয়ে আসামির জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত ভার্চুয়াল কোর্ট পরিচালনা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী উচ্চ ও অধস্তন আদালতগুলোর বেঞ্চ অফিসারের ই-মেইলে আইনজীবীরা আইনি প্রতিকার চেয়ে জামিনসহ বিভিন্ন আবেদন দাখিল করছেন। এখন এসব আবেদনের একটি কপি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতের বিচারকের কাছে পাঠানো হচ্ছে। বিচারক আবেদনের গুণাগুণ যাচাই করে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য মামলার একটি কার্যতালিকা প্রস্তুত করে দেন। ওই তালিকা অনুযায়ী মামলার বিভিন্ন পক্ষের আইনজীবীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অর্থাৎ ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিতে অংশ নেয়াকে সশরীরে আদালতের বিচার কাজের অংশ নেয়া হিসেবে স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে।

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে প্রায় দুই মাস বন্ধ ছিলো আদালতের কার্যক্রম। পরে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে হাইকোর্টে তিনটি একক বেঞ্চকে রিট, ফৌজদারি মোশন ও অন্যান্য মামলা শুনানির এখতিয়ার দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার ভার্চুয়াল কোর্টে জামিন আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম প্রথমবারের মত শুরু হল। বিচারিক ইতিহাসে এটি যুগান্তকারী পদক্ষেপ। এই আদালতে প্রথম আবেদনকারী হিসাবে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের জামিন চাওয়া হয়েছে। তিনি বলেন, হাইকোর্ট সাংবিধানিক আদালত। মূলত সাংবিধানিক আদালত কখনো বন্ধ থাকতে পারেনা। পদ্ধতি যাই হোক অবশ্যই জনগণের জন্য বিচারের দুয়ার খোলা থাকতে হবে।

আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন সেতু জানান, ভার্চুয়াল কোর্টটা সময়ের দাবি ছিল। ইউরোপ আমেরিকায় অনেক আগেই চালু হয়েছে। দেরিতে হলেও একটা বিশেষ পরিস্থিতি আমাদেরও চালু হলো। এটা ভালো উদ্যোগ।

হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান ইত্তেফাককে বলেন, ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়ে গেছে। আইনজীবীরা আইনি প্রতিকার চেয়ে আদালতে আবেদন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ