News Bangla 24 BD | ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত


ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প’র সহযোগিতায় মার্কস কর্পোরেশন নামের একটি বেসরকারি সংস্থা এ সভার আয়োজন করে। এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, স্কুল ভিত্তিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে কৈশোর কালীন বয়ঃসন্ধিক্ষণে দ্রুত শারীরিক বৃদ্ধি, মানসিক ও সামাজিক বিকাশ ও স্বাস্থ্য পরিচর্যার উপর গুরুত্ব প্রদাণ করতে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে এ উপলক্ষে ‘ক্যাম্পেইন অন হাইজিন/সেইফ ফুড প্রাকটিস/পারসোনাল হাআজিন/টোব্যাকো) অব প্রাইমারী স্কুল চিলড্রেন শীর্ষক দুটি এ্যাডভোকেসী সভা সম্পন্ন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ