News Bangla 24 BD | ঝিনাইদহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


 ঝিনাইদহঃ
‘সু-শৃঙ্খল জীবন যাপন করি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প’র সহযোগিতায় রোববার দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে ধ্রুব কথাচিত্র নামের একটি সংগঠন। এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম, ধ্রব কথাচিত্রের সাধারণ সম্পাদিকা তসলিমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। পরে ধ্রুব কথাচিত্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা বুরে‌্য’র আর্থিক সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি ভার্টিক্যাল এ্যাডভারটাইজিং মেশিন, এলইডি সাইন ডিসপ্লে স্যান্ট সিভিল সার্জন অফিসে প্রদাণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ