News Bangla 24 BD | অধস্তন আদালতের ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

অধস্তন আদালতের ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত


অধস্তন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক দেয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনা ভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়েছেন বলে আজ রবিবার জানানো হয়। এর মধ্যে ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি আইন ও বিচার বিভাগ পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন।

এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।

আক্রান্ত বিচারকদের ইতোমধ্যে মধ্যে সুস্থ হয়েছেন দুইজন, তারা হলেন, নেত্রকোণার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এসব তথ্য জানান। তিনি জানান, এ তথ্য গতকাল ২০ জুন রাত পর্যন্ত। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ