News Bangla 24 BD | কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ: জরিমানা আদায় - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেনু পোনা শিকারের অপরাধে মস্তবাপুর গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের ২ ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা ও বাধ অপসারন করেছেন ভ্রাম্যমান আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সূবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। ঘটনাটি ঘটেছে চিত্রা নদীর উপজেলার মস্তবাপুর ও ফরাসপুর গ্রামের অংশে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, চিত্রা নদীর মস্তবাপুর অংশে অবৈধ বাধ দিয়ে মা মাছ ও রেনু পোনা শিকার করা হচ্ছে খবর পেয়ে বুধবার বেলা ১২ টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের তৈয়ব আলী ও বুল্লাহ মিয়া নামের দুই ব্যক্তির উভয়ের কাছ থেকে ৫’শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায়সহ বিকাল পর্যন্ত অবৈধ বাধ অপসারন করা হয়। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রেজা, প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ, এস আই রিফাত হোসেনসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ