News Bangla 24 BD | টি-টোয়েন্টিতেও জায়গা করে নিলেন সাকিব আল হাসান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টি-টোয়েন্টিতেও জায়গা করে নিলেন সাকিব আল হাসান


নিষেধাজ্ঞা থেকে ফিরেই একের পর এক সুখবর পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গেলো সপ্তাহে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন তিনি। এবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও জায়গা করে নিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।

আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেও স্বল্প দৈর্ঘ্যের ফরমেট টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে নেমেছেন সাকিব। আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান তার। এই তালিকায় শীর্ষে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ২৯৪।

টি-টোয়েন্টিতে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। অন্যদিকে সাকিবের রেটিং ২৬৮। নিষেধাজ্ঞার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৫৫। নিষেধাজ্ঞার এক বছরে সাকিবের ৮৭ রেটিং পয়েন্ট কেটেছে আইসিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ