News Bangla 24 BD | কাউন্সিলর থেকে উপজেলা চেয়ারম্যান - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সংরক্ষিত আসনের কাউন্সিলর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন নিলুফা ইয়াসমিন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) দুপুরে তিনি দোয়া মাহফিলের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি শৈলকুপা পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর থাকাবস্থায় পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। গত ৪ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা হৃদরোগে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য হয়। শূন্য পদে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কর্মক্ষেত্রে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন সকলের সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ