News Bangla 24 BD | শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থীদের মনোনয়ন পত্র জমা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থীদের মনোনয়ন পত্র জমা


ঝিনাইদহঃ
মেয়র পদে ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা কাজী আশরাফুল ইসলাম আজম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রবিবাব দুপুর ২টায় পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান মস্তোফা আরিফ রেজা মন্নু ,কৃষক লীগের সভাপতি ভাইসচেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়াদ্দার, সাবেক ছাত্রনেতা জুলফিকার কায়সার টিপুসহ অওয়ামীলীগের নেতাকর্মীর উপস্থিত ছিল। অপর দিকে শৈলকুপা উপজেলা যুবলীগের সহসভাপতি শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, পৌর আওয়ামী লীগ নেতা তৈয়বুর রহমান খাঁন সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জামাদিয়েছেন। ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোঃ ওসমান গনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র খলিলুর রহমান দলীয় মনোনয়ন পত্র জমাদিয়েছেন। পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, পৌর নির্বাচনে মেয়র পদে অওয়ামীলীগের কাজী আশরাফুল ইসলাম আজম মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৬ জানুয়ারী ইভিএমএ ভোট গ্রহন সম্পন্ন হবে বলে ও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ