News Bangla 24 BD | গাজীপুরে ১১ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

 পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বছরের শেষ দিন বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ও পানিশাইল এলাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ওই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ১১টি অবৈধ ইটভাটাকে ৬ লাখ টাকা করে সর্ব মোট ৬৬ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার এ প্রতিবেদককে জানান- ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় জরিমানার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটার আগুন সম্পূর্ণ নিভিয়ে ভেকু দিয়ে ভেঙে সেগুলোকে গুঁড়িয়ে দেয়া হয়।
তিনি আরো বলেন- পরিবেশ রক্ষার্থে অবৈধ ইটভাটাতে অভিযান অব্যাহত থাকবে।
পরিচালিত ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা গুলো হচ্ছে- আব্দুল আজিজের মেসার্স কাঁচা রস ব্রিকস (কে আর বি), জহিরুল হক পলাশের মেসার্স স্টার ব্রিকস, শরিফুল আলমের ডগরী ব্রিকস (এম এ কে-২), আব্দুর রহমান সরকারের মেসার্স আদিব ব্রিকস (এ আর সি), মোঃ বশির আহমেদের বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বি এন বি), সোহান আহমেদ রিপনের মেসার্স হাজী ব্রিকস (এম এইচ বি), নাসিম সিকদারের মেসার্স সোহাগ-বাপ্পি ব্রিকস (এস বি সি) এবং মোঃ রফিকুল ইসলামের এন আর ব্রিকস (এন আর বি)।
এছাড়া ভাওয়াল মির্জাপুর এলাকায় আমীন উদ্দিনের সুইটি ব্রিকস (এস আর বি), আয়নাল হকের আঁখি ব্রিকস (এ আর বি) এবং ফজলুল হক মুসুল্লির ন্যাশনাল ব্রিকস।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকারসহ আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, গাজীপুর র‌্যাব-১, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।
উল্লেখ্য- গাজীপুরে মাসব্যাপী ইটভাটা বিরোধী অভিযানে ১৯ টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ১ কোটি ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ