News Bangla 24 BD | গাজীপুরে ফু-ওয়াং ফুডসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাজীপুরে ফু-ওয়াং ফুডসকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
সদর উপজেলার হোতাপাড়া এলাকায় রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
মনীষা বলেন, ফু-ওয়াং ফুডস লিমিটেডের কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য (বেকারি পণ্য) উৎপাদন করছে খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কারখানার ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুট এবং কেকসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করার সত্যতা পাওয়া গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও খাবার খোলা রাখার অভিযোগে স্থানীয় নিউ বনবিলাস রেস্টুরেন্ট’ নামের এক খাবারের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ