যেকোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের-ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের আছে। কোনো অভিযোগ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে থাকতেই পারে, ব্যক্তি বিশেষ অনিয়ম করলে দুদক তদন্ত করবে, এ নিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে দায়ী করা অপ্রত্যাশিত ও অযৌক্তিক।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, দেশের ৪২ বিশিষ্ট ব্যক্তি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিষয়ে রাষ্ট্রপতির নিকট যে অভিযোগপত্র দিয়েছে, সেই প্রসঙ্গে বিজ্ঞজনেরা মনে করেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দাবি অযৌক্তিক। এমন দাবি করার মানে রাষ্ট্রের অভিভাবক, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে বিব্রত করা।
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তা দলের শৃঙ্খলা লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে উল্লেখ করেন উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলন, যারা দলের সিদ্ধান্ত মানবেন তাদের ভবিষ্যতে বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে। পাশাপাশি যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তারা ভবিষ্যতে মনোনয়ন তো পাবেনই না, উপরন্তু দলের কোনো সম্মানজনক পদও পাবেন না। ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের বিজয়ে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানান।
দলের বিষয়ে কারও কোন অভিযোগ থাকলে, তা আভ্যন্তরীণ ফোরামে আলোচনা করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় ফোরামের বাইরে গিয়ে কোনো ধরনের বক্তব্য, বিবৃতি শৃঙ্খলাবিরোধী কাজ হিসেবে বিবেচিত হবে।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়াই আমাদের মূল ভাবনা : কৃষিমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান 