কালীগঞ্জে পৌর নির্বাচনে চলছে মামা-ভাগ্নের লড়াই
ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আশরাফুল আলম আশরাফ। অপরদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন এনামুল হক ইমান। ভোট লড়াইয়ে নেমেছেন আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নে আশরাফ ও ইমান আলী।তাই এই নির্বাচনে সবার নজর এখন মেয়র প্রার্থীর দিকেই। আগামী ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, বিএনপির মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ইমান। এ নির্বাচন ঘিরে সমর্থক গোষ্ঠী ও রাজনৈতিক মহল ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতিক পাওয়ার পর তিনি মনোনয়ন জমা দিয়েছেন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়াই আমাদের মূল ভাবনা : কৃষিমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান 