News Bangla 24 BD | স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে চায় বিএনপি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে চায় বিএনপি


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১ মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে চায় দলটি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াতপত্র দিতে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

প্রধানমন্ত্রীর পক্ষে দাওয়াত কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল করিম কাওসার এবং অফিস সহকারী মাসুদ আহমেদ।

প্রতিনিধি দলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দাওয়াত কার্ড দিয়ে এসেছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

এর আগে বিকেল সাড়ে ৫টায় দলীয় কার্যালয় থেকে বিএনপির প্রতিনিধি দলটি ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ