News Bangla 24 BD | কালীগঞ্জ ও মহেশপুর পৌর নির্বাচনে বেসরকারি ভাবে আ’লীগের জয় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জ ও মহেশপুর পৌর নির্বাচনে বেসরকারি ভাবে আ’লীগের জয়


ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিসার রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কালীগঞ্জ পৌরসভায় ১৯ হাজার ৩’শ ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী আলহাজ¦ মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান পেয়েছেন ২ হাজার ৮১৬ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪’শ ৭১ ভোট। নির্বাচনে কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪০ হাজার ৫’শ ৭৭ জন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে পৌরসভার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়। একটি ঘটনা ছাড়া দিনব্যাপী শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে মহেশপুর পৌরসভা নির্বাচনে ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুর রশিদ খান। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫’শ ৯৮ ভোট। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু পেয়েছেন ১ হাজার ৫৫ ভোট পেয়েছেন, সতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা কিরন পেয়েছেন ৯’শ ৩৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাহাবুর রহমান পেয়েছেন ৪’শ ৭২ ভোট। এর আগে দুপুর ১ টার দিকে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু।

এ বিভাগের অন্যান্য সংবাদ