News Bangla 24 BD | শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর জয় - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর জয়


ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শেফালী বেগম। ২ লাখ ৮৮ হাজার ২’শ ৫৪ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮’শ ১৬ ভোট পেয়েছেন। রোববার রাত ৮ টার দিকে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ পেয়েছেন ৪ হাজার ৪’শ ৫২ ভোট ও সতন্ত্র প্রার্থী আনিচুর রহমান আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৯’শ ৭৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা বলেন ১২০টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।কোন প্রার্থী নির্বাচন সংক্রান্ত লিখিত অভিযোগ জানায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে বিকাল সাড়ে ৩ টার দিকে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ। তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি প্রেস বিজ্ঞপ্তি ও সাংবাদিকদের মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন এর মৃত্যুতে চেয়ারম্যানের পদ শূন্য হয়। নির্বাচনে তার স্ত্রী শেফালী বেগম নৌকা প্রতিক পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ