News Bangla 24 BD | ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরার অপরাধে জরিমানা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরার অপরাধে জরিমানা


ঝিনাইদহ-
করোরানার সংক্রমন রোধে সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময় মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরত্ব না মেনে কেনা-বেচা করার অপরাধে ৩০ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয় এবং তাদের মাস্ক দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সম্প্রতি স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক পরিধান না করার কারণে করোনার সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সর্ব-সাধারণকে সচেতন করার জন্য জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। অভিযানে জরিমানার পাশাপাশি সকলকে স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ