News Bangla 24 BD | গাজীপুরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

 গাজীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
গাজীপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসার মোসা: তানিয়া শার্মী, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালতকে আরো বেশী কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম আদালতকে সমৃদ্ধকরণসহ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ