News Bangla 24 BD | কোভিড ১৯ মোকাবেলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কোভিড ১৯ মোকাবেলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ-ওবায়দুল কাদের


কোভিড ১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, এদের মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার (২৭ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতি প্রেমিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে।’সাম্প্রদায়িক শক্তির ধারক ও বাহক হচ্ছে বিএনপি বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র খুঁজে পাচ্ছে না বলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করেন, ‘তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।’

বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি যেমনি দেখতে পায় না তেমনি খুঁজে পায় না গণতন্ত্র বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

করোনা অনেক মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা।’ করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের করোনার কারণে শিল্পীদের এখন কোনো কাজ নেই, তাই তাদের আর্থিক সহযোগিতার নির্দেশ দিয়ে বলেন, ‘শিল্পীদের অচ্ছলতা দূর করতে হবে।’ কোনো শিল্পীই যেন ব্যক্তি জীবনে অসচ্ছল না থাকে সেই দিকেও সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। ওবায়দুল কাদের সংস্কৃতিকে জাতীর আত্মা বলেও মনে করেন।

সংস্কৃতি বিষয়ক উপকমিটি চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব অসীম কুমার উকিল আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ