ঝিনাইদহসহ সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সংহিংসতার প্রতিবাদে মানববন্ধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদসহ সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের মর্ডাণ মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। এতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রকল্পের কর্মকর্তাসহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকু, সম্পাদক সুরাইয়া পারভিন মলি, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, শিক্ষাবিদ খন্দকার হাফিজ ফারুকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সংহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 