News Bangla 24 BD | আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু


করোনা মহামারির কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। বুধবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কয়েক মাস পরই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার মোবাইল ফোন কিংবা কম্পিউটার-ট্যাব এর মাধ্যমে প্রাক প্রাথমিকের ভার্চুয়াল ক্লাস শুরু হয়।

করোনার কারণে গত বছরের সেপ্টেম্বরে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খুললেও প্রাক প্রাথমিক বন্ধ থাকে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে সরকার। বর্তমানে এখন সংক্রমণ আবার কমে যাওয়ায় ধীরে ধীরে সব ক্লাস খুলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ