News Bangla 24 BD | টঙ্গীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় শিক্ষক আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

টঙ্গীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় শিক্ষক আটক


গাজীপুর প্রতিনিধি
টঙ্গীর বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. ওবায়দুর রহমান গাজী আটক হয়েছে। পরীক্ষা  কেন্দ্র নকল সরবরাহের দায়ে আটক শিক্ষককে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে নোয়াগাঁও এম মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক পরীক্ষায় কর্তব্যরত  ছিল। এসময় সকাল ১১টায় এক শিক্ষার্থীকে নকল সরবরাহ করতে গিয়ে গাজীপুরের এডিসি মো. মাহমুদুল হাসানের হাতে ধরা পড়েন। শিক্ষক ওবায়দুলর রহমান গাজীকে তাৎক্ষণিক আটক করে টঙ্গী থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শিক্ষককে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়। আটক শিক্ষকের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার আলুয়া কংসল গ্রামে। তার পিতার নাম জামির হোসেন বলে জানা যায়। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল হাসান জানান, দায়িত্ব পালনকালে ওই শিক্ষক পরীক্ষার্থীদের নকল সরবরাহ  করার সময়  তাকে হাতেনাতে আটকের পর সাজা প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ