‘যুগান্তর গনমানুষের কল্যানে যুগান্তকারি ভুমিকা পালন করবে’
এমন কোন সংবাদ পরিবেশন করবেন না, যে সংবাদ দেশ এবং সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করে । যুগান্তর পরবাসের পাতায় প্রবাসীদের সুখ দুঃখের সংবাদ প্রচারে অগ্রনি ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি । আমরা আশা করি গনমানুষের কল্যানে যুগান্তকারি ভুমিকা পালন করবে যুগান্তর।
১২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় রিয়াদের ক্লাসিক রেষ্টুরেন্টের হল রুমে যুগান্তরের ১৭ বছরে পর্দাপন উপলক্ষে স্বজন সমাবেশ সৌদি আরব কর্তৃক আয়োজিত আনন্দ ধারা অনুষ্ঠানে উপস্হিত বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
দৈনিক যুগান্তরের সৌদি আরব প্রতিনিধি সাগর চৌধুরীর সঞ্চালনায় স্বজন সমাবেশে বক্তব্য রাখেন, রিয়াদ কিং সৌদ বিশ্ববিদ্যালের অধ্যাপক ডঃ রেজাউল করিম, আব্দুস সালাম, এইচ এম নুরুল হক নুরু, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংরেজী শাখা বিওডির সাবেক চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম,
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখা বিওডির ভাইস চেয়ারম্যান কৃষিবীদ শামীম আবেদীন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্হার সভাপতি সাংবাদিক অহিদুল ইসলাম, ফারুক হোসেন, শরিফ হোসেন, বাবুল দাস, রিয়াদস্হ বাংলাদেশ দুতাবাসের আইন সহকারি ও স্বেচ্ছাসেবি সংগঠন আন্জুমানে খোদ্দামুল মুসলেমিন ওয়াল মুসলেমাত রিয়াদ কেন্দ্রীয় শাখার সভাপতি মহিউদ্দিন আলআজহারি । কবিতা আবৃতি করেন, কবি শাহিনুর ও সৈয়দ টিপু সুলতান । দেশের গান পরিবেশন করেন সাংবাদিক হাবিবুর রহমান ভূঁইয়া । কেক কেটে যুগান্তরের ১৭ বছরে পর্দাপন উদযাপন করেন স্বজনরা ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গানুবাদসহ পবিত্র কোরআন তেলোয়াত করেন, বিশিষ্ঠ ইসলামি চিন্তাবীদ মাওলানা সৈয়দ আলাউদ্দীন ।
উপস্থিত সকল স্বজনদের ফুল দিয়ে বরন করেন, ইকবাল হোসেন ও তোফায়েল আহমেদ । স্বজন সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন, মোরশেদ আলম, মোহাম্মদ ইব্রাহীম, সালাহউদ্দিন, মফিজুর রহমান কবির, নাহিদ, সুমন, নাসির, দেওয়ান ইউসূফ, ইউসূফ সিহাব, নুরুজ্জামান, সুজন, এম জসিমউদ্দিন প্রমূখ।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 