News Bangla 24 BD | সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু


পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে নিজ কর্মস্থল রিয়াদে ফেরার পথে গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় আল খাঁচরা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত ও ৩ জন মারাত্মক আহত হয়েছেন।

নিহতেরা হলেন- যশোর জেলার কেশবপুরের ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা পারভীন (৩২), আব্বাস উদ্দিনের ভাগীনা সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও সাইফুলের ছেলে ওমর আল সায়েদ (১৮)। গুরুতর আহত সাইফুল ইসলামসহ বাকী ৩ জনকে আল গুয়াইয়া হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্বাস উদ্দিন ও সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা মক্কা-রিয়াদ রোডে একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্য হয়।

নিহতদের লাশ আল খাঁচরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

উল্লেখ্য, নিহত আব্বাস উদ্দিন ও আহত সাইফুল ইসলাম রিয়াদে একটি হাউস পেইন্ট কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে। তাদের পরিবার গত ২ সাপ্তাহ আগে ভিজিট ভিসায় সৌদি আরব আসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ