অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার সিডনির বেলমোরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেঅপর এক বাংলাদেশি শিক্ষার্থীকে।
বুধবার স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১০টা ৪০ মিনিট) সিডনির বাংলাদেশি অধ্যুষিত ক্যান্টাবুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপর একজনের মৃত্যু হয়। আহত তৃতীয় বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ট্রাফিক অ্যান্ড হাইওয়ে বিভাগের সুপার স্টুয়ার্ট স্মিথ বলেন, মূলত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই তিনটি গাড়ি গতির প্রতিযোগিতায় নেমেছিল কি না, ক্লোসড সার্কিট ক্যামেরার ভিডিও দেখে তাও তদন্ত করা হচ্ছে বলে কর্মকর্তারা জানান।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 