অস্কারের রেড কার্পেটে আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা
গায়ে স্বচ্ছ ও সাহসী সাদা পোশাক এবং কানে ডায়মন্ডের রিংয়ে অস্কারের রেড কার্পেটে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল প্রিয়াঙ্কাকে। বিশ্ব সিনেমা জগতের সবচেয়ে খ্যাতিসম্পন্ন ‘দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ খ্যাত অস্কারের ৮৮তম আসরের রেড কার্পেটে এবার পা পড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার।
ফ্যাশন ডিজাইনার জুহাইর মুরাদের ডিজাইন করা একটি সাদা পোশাক পরে তিনি অস্কারের বিশাল লাল কার্পেটে পা রাখেন আজ সোমবার সকালে। লাল কার্পেটে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রিয়াঙ্কা নিজেকে এককথায় ‘রাজকন্যার মতো’ অনভূতি হচ্ছে বলে জানান।
অস্কারের ৮৮তম আসরে প্রিয়াঙ্কা মূলত একজন অ্যাওয়ার্ড প্রেজেন্টার হিসেবে যোগ দিয়েছেন। কোনো একটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করবেন বলিউড এ অভিনেত্রী। এবারের অস্কারের অন্য প্রেজেন্টাররা হচ্ছেন রায়ান গসলিং, স্টিভ কারেল, জারেদ লেতো, জুয়ালিন মুর, মারগত রুবি, জেসন সেজেল, কেরি ওয়াশিংটন ও রিজ উইদারস্পুন।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৪টি ক্যাটাগরিতে অস্কার দেয়া হবে।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 