News Bangla 24 BD | ব্যারিস্টার শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলাকে হাইকোর্টের দেওয়া জামিন ২৯ ফেব্রুয়ারি পযর্ন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত ২২ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলা ফারজানাকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানাকে গ্রেফতার করে র‌্যাব। পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বরে জামিন পেয়ে মুক্তি পান। কিন্তু দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ